ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

জাপানে বিশ্বের সর্বোচ্চ ইন্টারনেট গতিতে নতুন রেকর্ড

প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবিট বা প্রায় ৩২ কোটি এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতিতে ডাটা স্থানান্তর করতে পেরেছেন জাপানের প্রকৌশলীরা। যা বিশ্বের সর্বোচ্চ ইন্টারনেট গতি। আগের রেকর্ড অর্জনের এক বছর পার না হতেই নতুন রেকর্ড অর্জিত হলো এ খাতে। ইন্টারনেট সংযোগের গতির আগের বিশ্বরেকর্ড ছিল সেকেন্ডে ১৭৮ টেরাবিট।

ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (এনআইসিটি) প্রকৌশলী দল সেকেন্ডে ৩১৯ টেরাবিট গতিতে পৌঁছেছে।

তিন হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত এক ফাইবার অপটিক কেব্লে রেকর্ডটি গড়েছেন গবেষকরা এবং বিদ্যমান কেব্ল কাঠামোর সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ। এ সংক্রান্ত আগের রেকর্ডের তুলনায় প্রায় দ্বিগুণ গতি দেখা গেছে নতুন রেকর্ডে।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (এনআইসিটি) তথ্য অনুসারে, এর পরের ধাপে নতুন ফাইবার অপটিকের মধ্য দিয়ে সিগন্যাল নিয়ে যাওয়া হয়েছিল এবং জাপানি গবেষকদের দলটি এ প্রক্রিয়ার পুনরাবৃত্তির মাধ্যমে তিন হাজার এক কিলোমিটার দূরত্বে ডাটা পাঠাতে পেরেছে।

সুরক্ষা আবরণের ব্যাপারটিকে আমলে নিলে চার কোর অপটিক্যাল ফাইবারের সঙ্গে গতানুগতিক এক কোর ফাইবারের ব্যাসরেখার মিল রয়েছে। ফলে অনেকটা সহজেই নতুন পদ্ধতিটি বিদ্যমান কাঠামোতে ব্যবহার করা সম্ভব হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ