বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান প্যারিসের আইফেল টাওয়ার কোভিডের কারণে রেকর্ড-সময় বন্ধ থাকার পরে অবশেষে শুক্রবার তা খুলে দেওয়া হল। এখন টিকাগ্রহণের সনদ বা কোভিড নেগেটিভ রিপোর্ট দাখিল করলেই এখানে ঢোকার প্রবেশাধিকার মিলবে।
প্যারিসের মেয়র এন্নি হাইডেলগ আইফেল টাওয়ার খোলাকে স্বাগত জানিয়েছেন। তিনি ফের এই স্মৃতিসৌধকে নতুন করে আবিষ্কার করার জন্য আহ্বান জানিয়েছেন পর্যটকদের।
দর্শকদের মধ্যে খোদ ফরাসিই বেশি। এ ছাড়াও আছেন ইতালীয় ও স্পেনীয় পর্যটকেরাও