সদ্য সমাপ্ত কোপা আমেরিকার সেরা একাদশে ঘোষণা । তবে ফাইনালে জয়সূচক গোল পাওয়া দি মারিয়া জায়গা পাননি এই একাদশে।
মঙ্গলবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল। দলটিতে আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন ৪জন, ব্রাজিল থেকে ৩জন। একাদশে ইকুয়েডরের লেফটব্যাক পেরভিস এস্তুপিনান, পেরু মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইটব্যাক মাউরিসিও ইসলাও রয়েছেন।
এক নজরে একাদশ:
ফরোয়ার্ড: লুইস দিয়াজ (কলম্বিয়া), নেইমার (ব্রাজিল) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)
মিডফিল্ডার: ইয়োশিমার ইয়োতুন (পেরু), কাসেমিরো (ব্রাজিল), রদ্রিগো দে পল (আর্জেন্টিনা)
ডিফেন্ডার: পেরভিস ইস্তুপিনান (ইকুয়েডর), মার্কুইনহোস (ব্রাজিল), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা) ও মাউরিসিও ইসলা (চিলি)
গোলকিপার: এমি মার্তিনেজ (আর্জেন্টিনা)