ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন

সতর্কতা জারি,করোনার সাথে এবার জিকাভাইরাস সংক্রমণ ভারতে

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই এবার কেরালায় হানা দিয়েছে জিকাভাইরাস। ইতোমধ্যে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানানো হয়েছে, ১৪ জনের ক্ষেত্রে মশাবাহিত এই জিকাভাইরাস সংক্রমণের খবর আসার পর রাজ্যজুড়ে সব জেলায় সতর্কতা ঘোষণা করা হয়েছে।

ত্রিভেনড্রাম (বর্তমানে তিরুবন্তপুরম) জেলায় জিকা সংক্রমণ শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। আক্রান্তদের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী।

কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরগাদে বলেন, রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং নিবিড় নজরদারির জন্য রাজ্য সরকার জিকাভাইরাসের প্রাদুর্ভাব অঞ্চলে দল পাঠিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ