ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে কারখানায় আগুন: নিহত বেড়ে ৩

আগুন থেকে বাঁচতে লাফ দিলেন নীচে। কিন্তু শেষ রক্ষা হলো না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোরসালিন (২৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩-এ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত্যু ঘোষণা করেন। তার বাড়ি দিনাজপুর চিরিরবন্দর উপজেলায়। বাবার নাম আনিসুর রহমান। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আগুন থেকে বাঁচতে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে আহত হয়েছিল সে। তার লাশ মর্গে রাখা হয়েছে।

এর আগে বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্না রানী (৪৫), মিনা আক্তার (৪১) নামে দুই নারীর নিহত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ