ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ন

হাইতির প্রেসিডেন্টকে নিজ বাড়িতে গুলি করে হত্যা

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সেকে তার নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ বুধবার এ কথা জানিয়েছ। খবর ডয়চে ভেলের।

বুধবার (৭জুলাই) বিবৃতিতে বলা হয়, আততায়ীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝ রাতে হামলা চালায়। পরে তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্ট জোভেনেল মইসির স্ত্রীও আহত হয়েছেন। ৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ক্ষমতায় আসেন ২০১৭ সালে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।

হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। দ্বীপের বাকি অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত।

হাইতির রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস দীর্ঘ। দেশটিতে অনেকগুলো স্বৈরশাসক শাসন করেছেন। এদের মধ্যে ফ্রঁসোয়া দুভালিয়ে-র নাম উল্লেখযোগ্য। ২১০০ শতকের প্রারম্ভে এসে হাইতি একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়নের চেষ্টা করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ