ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন

​বিকেল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১২ ঘণ্টা নরসিংদী শহর ও এর আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার (৩ জুলাই) গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বিকেল ৩টা থেকে রোববার রাত ৩টা পর্যন্ত ঘোড়াদিয়া, দাশপাড়া, শাহেপ্রতাপ, চিনিশপুরসহ নরসিংদী শহর এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, শিলমান্দী, পাঁচদোনা এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে তিতাস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ