ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বিডি ডাটা সেন্টারের চেয়ারম্যান হলেন আইসিবির এমডি আবুল হোসেন

বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট লিমিটেডের পরিচালনা পর্ষদের প্রথম সভা মঙ্গলবার (২৯ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব সভাপতিত্ব করেন।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটে, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, রূপালী ব্যাংক লিমিটেড, সিডিবিএলের মনোনীত পরিচালকবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল হোসেনকে Bangladesh Data Center and Disaster Revovery Site Ltd. এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়।

উল্লেখ্য, Bangladesh Data Center and Disaster Revovery Site Ltd. চলতি বছরের ১১ মার্চ যৌথ মূলধনী কোম্পানিসমূহ ও ফার্মস অধিদপ্তরে নিবন্ধিত হয়। এটি বাংলাদেশ সরকার, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ