ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৩:২৫ পূর্বাহ্ন

সাঈদ খোকনের স্ত্রী, মা, বোন ও তিন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফ ও মায়ের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৮ জুন) দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুদক রোববার (২৭ জুন) সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের তিনটি, স্ত্রী ফারহানা আলমের দুইটি, বোন শাহানা হানিফের দুইটি ও মায়ের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করেন।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ