সম্প্রতি অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সার্ভিস উদ্বোধন করেছে এবি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেসরকারি খাতে সর্বপ্রথম এ সার্ভিস চালু করে তারা।
সার্ভিসটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ হুসাইন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



















