ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ

করোনা সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে। একদিকে যেমন বাড়ছে সংক্রমণের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্বের প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১২৯ জন। এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫৬০ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৩৩৯ জন। এতে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮২ হাজারের বেশি এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখের ঘরে। আজ সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৮২ হাজার ৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত মোট ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৮২ হাজার ৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।

এর আগে গতকাল রোববার (২০ জুন) এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৮ হাজার ১৭ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ২ লাখ ৪৩ হাজার ১১১ জনের। আর সুস্থ হয়ে ওঠেন ৩ লাখ ৫৩ হাজার ৭২৮ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখনও সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১ জনের। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ১৭ হাজার ১৬৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ১১ হাজার ৩১৫ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৫২৯ জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত ১ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৯১৮ জনের।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম আর্জেন্টিনা, নবম ইতালি এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩১তম। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ