ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ন

সিলেটে শিক্ষিকার গলাকাটা ও গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগরে গলাকেটে শিক্ষিকাকে হত্যা করেছে গৃহকর্মী। হত্যার পর খুনি নিজে আত্মহত্যা করেছে।

শনিবার (১৯ জুন) রাত অনুমান ১২ টার দিকে ওসমানীগর থানার দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা জানায়, নিহত তপতী রাণী দেব (৫০) তিনি সোয়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাসায় গৃহকর্মীর কাজ করতো গৌরাঙ্গ বৈদ্যে দীর্ঘ ধরে অতিরিক্ত কাজের চাপ দেওয়ার কারণে বিরক্ত এর হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের ধারণা । তপতী রাণীকে হত্যার পর নিজেও সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের পুরো পরিবার ডাক্তার তার এক ছেলে ও মেয়ে, স্বামী চিকিৎসক। শনিবার বিকেলে স্বামী ও ছেলে, মেয়ে হাসপাতালে প্রাইভেট প্রাকটিসে গিয়েছিলেন। এসময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। এ সুযোগে হত্যা করতে পারে বলে ধারণা পুলিশের।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ