দ্বিতীয় বারের মতো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
আজ শুক্রবার (১৮ জুন) সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘এখন আইসোলেশনে আছি। ডাক্তার দেখিয়েছি। তবে শারীরিক অবস্থা কিছুটা অবনতির দিকে। আশা অতি দ্রুত সুস্থ হয়ে যাব।’
এদিকে রাজধানীর একটি হাসপাতালে করোনা টেস্ট করালে ১৬ জুন রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এর আগে করোনা টিকার দুটি ডোজ নিয়েছিলেন বাহাউদ্দিন নাছিম। গত ১৫ সেপ্টেম্বর প্রথমবারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় সংসদের সাবেক এই সদস্য।



















