ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২টি উপশাখা উদ্বোধন

শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২টি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৪ জুন) টাঙ্গাইলের কালিহাতি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে এসব উপশাখা উদ্বোধন করা হয়। কালিহাতির এমএম সুপার মার্কেটে পালিমা উপশাখা ও সীতাকুণ্ডের মনসুর আলম চৌধুরী মার্কেটে বাঁশবাড়িয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাসমূহের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ