প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ মে থেকে ৯ জুন পর্যন্ত ১৭ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ১৩০ জন।
আজ মঙ্গলবার (০৯ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন রাজশাহী ও বাকি একজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন চাঁপাইনবাবগঞ্জ ও বাকি একজন রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ৩৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহী জেলার ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়জন, নওগাঁ জেলার তিনজন, নাটোর জেলার চারজন, মেহেরপুর জেলার একজন।



















