ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা নর্থ ও বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মে) ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মিজানুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিনুর রহমান, মোঃ শামসুদ্দোহা ও মুহাম্মদ গোলাম রব্বানী।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম।

ব্যাংকের ঢাকা নর্থ ও বরিশাল জোনের শাখা প্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তারা ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এই সম্মেলন যুক্ত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ