ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

৩ মাস বেতন না নেয়ার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

করোনাভাইরাস মোকাবিলায় সামনের সারির কর্মী ও মালয়েশীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশে জুন মাস থেকে পরবর্তী দুই মাস পর্যন্ত মোট ৩ মাস বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ত্যান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন ও মন্ত্রিপরিষদের নেতারা। খবর- নিউ স্ট্রেইটস টাইমস।

সোমবার (৩১ মে) মালয়েশিয়ার জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পেমারকাসা প্লাস নামে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার সময় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন জানান, করোনা সংক্রান্ত ব্যয় মোকাবেলার জন্য গঠিত জাতীয় দূর্যোগ ত্রাণ তহবিলে তাদের এই বেতনের অর্থ প্রেরণ করা হবে।

সকল স্তরে প্রচেষ্টা ও দায়বদ্ধতা পালনের প্রশংসা করে তিনি বলেন, পুরো সরকার ও পুরো জনগণের মাধ্যমে মহামারি মোকাবিলার পদ্ধতিতে সরকার জোর দেয়া অব্যাহত রাখবে।

মঙ্গলবার (১ জুন) থেকে সারা মালয়েশিয়ায় দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে মুহিউদ্দিন বলেন, লকডাউন কার্যকর করার সিদ্ধান্তটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। এর সফলতা আপনাদের ও সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করছে। চলাচল সীমিত করতে এবং করোনাভাইরাসের সংক্রমণের শেকল ভাঙতে সরকার প্রায় সকল অর্থনৈতিক ও সামাজিক খাত বন্ধ করে দিয়েছে।

তিনি সবাইকে বাসায় থাকতে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সবসময় মেনে চলতে অনুরোধ জানান। তা না হলে মহামারি মোকাবেলায় যে প্রচেষ্টা চালানো হচ্ছে তা ব্যর্থ হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ