পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৫১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৬১ পয়সা।