পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের কর্পোরেট পরিচালক ৭৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কর্পোরেট পরিচালক মার্কেন্টাইল ব্যাংক কোম্পানির ৭৯ লাখ ১৮ হাজার ৬৬টি শেয়ার বেচবে। মার্কেন্টাইল ব্যাংকের কাছে কোম্পানির মোট ২ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৬৮০ টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার মার্কেন্টাইল ব্যাংক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বেচতে পারবে।