ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন

রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক

রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়ােগ পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক এমডি কাজী সানাউল হক।

রোববার (৩০ মে) বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে উপ সচিব জেহাদ উদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হককে তার যােগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়ােগ প্রদানের নিমিত্ত ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ ‘ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ