আইএফআইসি ব্যাংক লিমিটেডের-এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মধ্যদিয়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।
ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব সালমান এফ রহমান এমপি-র সভাপতিত্বে ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব সায়ান ফজলুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এ্যাডভোকেট রাবেয়া জামালী, জনাব এ.আর.এম নাজমুস সাকিব, জনাব কামরুন নাহার আহমেদ, জনাব মোঃ জাফর ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শাহ এ সারওয়ার এবং কোম্পানী সচিব জনাব মোকাম্মেল হক সভায় উপস্থিত ছিলেন।
ডিজিটাল ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ২০২০ সালে সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়।
সভায় ব্যাংকের মাননীয় চেয়ারম্যান আর্থিক বিবরনীর ওপর শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। এ সময় তিনি ব্যাংকের পরিশোধিত মুলধন বৃদ্ধিকরণ, বন্ড ইস্যু, ইসলামিক ব্যাংকিংসহ ভবিষ্যতে ব্যাংকটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।