ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে ভারতের আবহাওয়া বিভাগের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভাদরাক জেলার ধামরা বন্দরে এটি আঘাত হানতে শুরু করেছে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেখানে ইয়াস আঘাত হানতে শুরু করে। তিন থেকে চার ঘণ্টা এই ঝড় অব্যাহত থাকবে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রটি ওডিশার উপকূল অতিক্রম করবে। পুরো ঝড়টি ওডিশা উপকূল অতিক্রম করে যেতে বিকেল গড়িয়ে যেতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আর পুরো ঝড়টি ওডিশার উপকূল অতিক্রম করা পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাবে।


















