ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রগ্রেসিভ প্লান্টের কর্ন স্ট্রাসের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি গতকাল সোমবার (২৪ মে) বিদ্যমান লিকুইড গ্লুকোজ ইউনিটের সাথে কর্ন স্ট্রাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।
সূত্র মতে, কোম্পানিটি কর্ন স্ট্রাচ ইউনিটটি কারখানায় সফলভাবে স্থাপন সম্পন্ন করেছে।
প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে (জানয়ারি-মার্চ,২১) স্যালভো কেমিক্যাল শেয়ার প্রতি আয় করেছে ১২ পয়সা। আর বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ,২১) আয় করেছে ৪২ পয়সা।