ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট উদ্যোক্তা শাহ ওয়ালেস বাংলাদেশ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, শাহ ওয়ালেস বাংলাদেশ কোম্পানিটির ১০ লাখ শেয়ার বেচবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪২ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বেচতে পারবে শাহ ওয়ালেস বাংলাদেশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ