ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

তৃতীয় প্রান্তিকে লোকসানে রেনউক যজ্ঞেশ্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউক যজ্ঞেশ্বর লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮৮ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৫৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১৫ টাকা ৪৩ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ