মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৪ জনে।
একইসময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৫৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


















