পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যারামিট গ্রুপের ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটোর মধ্যে অ্যারামিট সিমেন্টের পর্ষদ সভা ২৫ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া অ্যারামিটের পর্ষদ সভা ২৫ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাও প্রকাশ করবে কোম্পানিটি।