বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী তিনটি গন্তব্যে চলাচলকারী ফ্লাইটের যাত্রীদের ওপর শর্তারোপ করা হয়েছে। শর্তের মধ্যে প্রত্যেক যাত্রীকে সৌদি আরব যাওয়ার পর নিজ খরচে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
আগামী ২০ মে (স্থানীয় সময়) রাত ১২টার পর থেকে এ নিয়ম চালু হতে যাচ্ছে বলে ই-মেইল বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গতকালয়া সোমবার বিমানের বলাকা ভবনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন, দুই দিন আগে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি থেকে ই- মেইল বার্তা পাঠিয়ে জানানো হয়েছে যে, আগামী ২০ মে রাত ১২টার পর বিমানের ফ্লাইটে যেসব যাত্রী সৌদি আরব আসবেন, তাদের প্রত্যেককেই সাত দিনের জন্য নিজ খরচে হোটেলে বাধ্যতামূলক কোরেন্টিনে থাকতে হবে। যারা এ নিয়ম মানবেন না তাদের বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে বলে ওই শর্তে উল্লেখ করা হয়েছে।