ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে বন্ড ইস্যু করবে।

বাংলাদেশ ব্যাংক এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে ব্যাংক এশিয়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ