পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেটেড পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে। এবি ব্যাংক এডিশোনাল টিয়ার -১ মূলধন বৃদ্ধি করতে বন্ড ইস্যু করবে।
ব্যাংকটি রেগুরেলটরি অর্থরিটির অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে বন্ড ইস্যু করতে পারবে।