ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৫:২২ অপরাহ্ন

প্রাইম ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সলো ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ