পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ১ম প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
রবিবার (৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের ১ম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। সে হিসেবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ৫ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। গত বছর একই সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৯ পয়সা। সে হিসেবে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়েছে ০১ পয়সা।
এ সময় কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১৫ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৫৭ পয়সা।
এককভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১৫ টাকা ৬৯ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১ টাকা ৬০ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছিল ১৯ টাকা ৯৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছিল ১৯ টাকা ৮২ পয়সা।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩ কোটি ৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯৯৬ কোটি ৯২ লাখ টাকা। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১০৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৭২৭ টি। এর মধ্যে ৩৫ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৭৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৫৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।