ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ২:২৬ অপরাহ্ন

দর বৃদ্ধির কারণ জানে না মেট্রো স্পিনিং

কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৬ মে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ৭.৯০ টাকায়। আর ০৬ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৫৩ শতাংশ বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ