ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ২:২৬ অপরাহ্ন

কুইন সাউথ টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত ৬ মে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।

সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২৫ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ