ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ন

এবি ব্যাংক ফার্স্ট ফান্ডের মুনাফা ২০৩ শতাংশ বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) ২০৩ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) ইপিইউ হয়েছে ১.৮২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিইউ হয়েছিল ঋণাত্মক ১.৭৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিইউ বেড়েছে ৩.৫৮ টাকা বা ২০৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) ইপিইউ হয়েছে ঋণাত্মক ০.১৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিইউ হয়েছিল ঋণাত্মক ০.৮৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান কমেছে ০.৭১ টাকা বা ৮ শতাংশ।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির ইউনিটপ্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৯২ টাকায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ