ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ২:২১ অপরাহ্ন

শেয়ার প্রতি আয় বেড়েছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড (ডিবিএইচ) গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।

আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৩ টাকা ২২ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল মাইনাস ৫ টাকা ৬২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৩ টাকা ৭৪ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ