পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) ইসলামিক ফিন্যান্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৮ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে ইসলামিক ফিন্যান্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৪১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Earning Per Share- EPS) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৩৯ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ৯৯ পয়সা। আগামী ২৪ জুন, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৫ মে।



















