পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্রাক ব্যাংক লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ১১ মে অনুষ্ঠিত হবে কোম্পাটির পর্ষদ সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্রাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ১১ মে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে ব্র্যাক ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস। সর্বশেষ হিসাব বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। অন্যদিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৬৩ পয়সা।


















