পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫ টাকা ৭০ পয়সা।
উল্লেখ্য, ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৯০ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮ টি। এর মধ্যে ৫৮ দশমিক ৬৭ শতাংশ শেয়ার রয়েছে সরকারের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩১ দশমিক ২২ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে ০ দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১৯ এপ্রিল কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।



















