ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ইবনে সিনার পর্ষদ সভা ২৪ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৪৬ কোটি ৪৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি । এর মধ্যে ৪৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ