ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

ইন্দো-বাংলার উৎপাদনে নিষেধাজ্ঞা প্রত্যাহার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের উৎপাদন ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওষুধ-প্রশাসন অধিদপ্তর কোম্পানিটির সব নিবন্ধন করা পণ্যের উৎপাদন ও বিপণনের ওপর থেকে গতকাল ১২ এপ্রিল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

এর আগে কোম্পানিটি গত ২৩ মার্চ ডিএসইতে ফার্মাসিটিক্যালস পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ