পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৬৯২ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২টি। এর মধ্যে ৯০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৫৫ শতাংশ, প্রবাসী বিনিয়োগকারীদের হাতে ৩ দশমিক ৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।