ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

করোনায় চিরবিদায় আরও ৬৩ জন, শনাক্ত ৭৪৬২

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে। এ সময় আরও সাত হাজার ৪৬২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

আজ সোমবার (৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪৩টি করোনা পরীক্ষাগারে ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৪৭ হাজার ৪১২টি। পরীক্ষায় আরও সাত হাজার ৪৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৬৩ জনের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ২০ জন। তাঁদের প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে মধ্যে পুরুষ সাত হাজার ১৭৩ জন (৭৪ দশমিক ৮৪ ভাগ) ও নারী দুই হাজার ৪১১ জন (২৫ দশমিক ১৬ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫১১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪২ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৬৩ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষাটোর্ধ্ব ৩৬ জন রয়েছেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রামে ১০ জন এবং রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, বারিশালে চারজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ