ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

সিঙ্গারবিডির পর্ষদ সভা ১৫ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ