ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে ভিএফএস থ্রেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই জন্য কোম্পানিটিকে সহযোগিতা করছে তালিকাভুক্ত আরেক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যবমা সম্প্রসারণের জন্য কোম্পানিটি আইপিডিসি থেকে ৫ কোটি টাকার টার্ম লোন নিয়েছে। এই টাকা দিয়ে কোম্পানির ল্যাবের উন্নয়ন, সেট নির্মাণ ও ফায়ার সেফটির উন্নয়নে ব্যবহার করেবে।

এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম আজহার রহমান গণমাধ্যমকে বলেন, পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এই জন্য আমরা একটি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি টাকা টার্ম লোন নিয়েছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ