ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করলো ডিএসই

চলতি বছরের মার্চ মাসের শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে গত মাসে প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, শীর্ষ ডিলার এর দ্বিতীয় স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া গত মাসে চতুর্থ স্থানে রয়েছে ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, পঞ্চম ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম দোহা সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, নবম ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে সার সিকিউরিটিজ লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে :- এম সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ, ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট, শাকিল রিজভি স্টক, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ