ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৮:০২ অপরাহ্ন

ইনডেক্স এগ্রোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আগামীকাল বুধবার থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হতে যাওয়া ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর’২০) প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৩৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩.৬২ টাকা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২.০১ টাকা।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫.১৭ টাকায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ