পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তুহিন রেজার নিয়োগের প্রস্তাবিত আবেদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদকের চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আপনাদের প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা হিসেবে তুহিন রেজার নিয়োগের আবেদনটি পুনঃবিবেচনান্তে আবারও নামঞ্জুর করা হলো।
অনতিবিলম্বে প্রতিষ্ঠানটির জন্য একজন নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে আবারো পরামর্শ দেয়া হলো।
উল্লেখ্য, দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত গত ২৮ অক্টোবর ইস্যু করা চিঠিতে তুহিন রেজার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের সার্ভিস রুল ও বিধিবিধান লঙ্ঘন করে চাকরি গ্রহণ, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।



















