পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পুঁজিবাজারে ব্রোকারেজ সেবা দেবে। আইএফআইএল সূত্রে এই তথ্য জানা গেছে।
ইসলামিক ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠানটির নাম হবে- আইএফআইএল স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।
সোমবার (৮ মার্চ) রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২৭৮তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।