ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

করোনার নতুন স্টেইন প্রতিরোধে সক্ষম ফাইজার টিকা

ব্রাজিলে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া পি১ ধরণের করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম ফাইজার ও বায়োএনটেকের করোনা টিকা। করোনর নতুন স্টেইনের উপর টিকাটির ব্যবহারে কার্যকর ফল পাওয়া যাচ্ছে।

সোমবার (৮ মার্চ) নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রাজিলে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ফাইজার টিকা প্রদান করা হয়েছে। টিকা নেওয়া ব্যক্তিদের রক্ত পরীক্ষায় দেখা গেছে, নতুন স্টেইন প্রতিরোধে সক্ষম ফাইজারের টিকা।

ফাইজার দাবি, ব্রাজিলের নতুন ধরনের করোনা প্রতিরোধে ফাইজারের টিকার সক্ষমতা ভাইরাসটির আগের ধরণগুলোর প্রতিরোধের সক্ষমতার মতোই।

এদিকে ব্রাজিলে পি১ নামে করোনাভাইরাসের নতুন যে ধরন পাওয়া গেছে তার বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কার্যকর বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণার প্রাথমিক তথ্যে জানানো হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ধরনটির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে অক্সফোর্ডের ভ্যাকসিনে পরিবর্তন আনার দরকার নেই।

এর আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা কম বলে দাবি করা হয়। সেখানকার ধরনটির সঙ্গে ব্রাজিলের পি১ ধরনের মিল রয়েছে। কার্যকারিতা কম থাকায় অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ